☰
✕

বিধবা নারীর মাথা গোঁজার ঠাঁই করে দিলো বসুন্ধরা শুভসংঘ

২৪ নভেম্বর, ২০২৬

বিধবা আকলিমা খাতুনের (৬৫) নেই কোন ভিটে মাটি। তাই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে মাথা গোঁজার ঠাঁই জুটেছে। পুত্র সন্তান না থাকায় সেখানে একাকী ছোট্ট একটি কুঁড়েঘরে বসবাস করেন। ছয় মাস আগে সেই কুঁড়েঘরের ওপর গাছের ডাল পড়ে ভেঙে যায়। কিন্তু অর্থাভাবে সেই ঘর মেরামত করতে পারছিলেন না তিনি। তার এই মানবেতর জীবনের বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ায় বসুন্ধরা  শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার সদস্যরা।

সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী জাহিদ হাসান ও তার মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান জহুরা আফজাল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এই বিধবা নারীর ঘর মেরামতের কাজ শুরু করা হয়।

আকলিমা খাতুন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ছোট বিশাকল গ্রামের মৃত রবিউল ইসলাম এর স্ত্রী। 

জানা যায়, আকলিমা খাতুনের স্বামী হতদরিদ্র রবিউল ইসলাম ছোট বিশাকোল গ্রামে গুমারি নদীতে নৌকা পারাপার করে জীবিকা নির্বাহ করতেন। দাম্পত্য জীবনে তারা তিনজন কন্যা সন্তানের পিতা-মাতা হন। এলাকার বিত্তমানদের সহযোগিতায় তিন মেয়েকে বিয়ে দেন। দীর্ঘ কয়েক যুগ ধরে ভিটেমাটিবিহীন পরিবারটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাস করে। একপর্যায়ে দু'বছর আগে আকস্মিক অসুস্থ হয়ে রবিউল ইসলাম মারা গেলে নিরুপায় হয়ে পড়েন আকলিমা খাতুন। এরপর থেকে এলাকার মানুষের সহযোগিতায় কোনমতে জীবন যাপন করেছেন তিনি। এ অবস্থা ছয় মাস আগে ঝরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি বাবলা গাছের ডাল ভেঙে ঘরের টিনের চালের উপর পড়ে। এতে তিনি হতাহত না হলেও ঘরটি একদম ভেঙে দুমড়ে মুছরে যায়। 

এদিকে ভাঙা ঘর মেরামত করতে দীর্ঘদিন ধরে আকলিমা খাতুন এলাকার বিত্তবানদের কাছে সহযোগিতা চাচ্ছিলেন। এ বিষয়ে ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মমতাজ উদ্দিন শুভসংঘের সদস্যদেরকে ওই নারীর মানবতার জীবন সম্বন্ধে বলেন। এতে শুভসংঘের সদস্যরা ওই নারীর বাড়ি গিয়ে মানবেতর জীবনযাপন দেখে সহমর্মিতা প্রকাশ করেন। পরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য শুভসংঘের সদস্যরা ৫ হাজার টাকা ও এক বান্ডিল ঢেউটিন ব্যবস্থা করে দেন।

স্কুল শিক্ষক মমতাজ উদ্দিন বলেন, উপজেলার চলনবিল অধ্যুষিত খানমরিচ ও অষ্টমনীষা ইউনিয়নে সবচেয়ে দরিদ্র মানুষের বসবাস। এলাকার এসব মানুষের আয়-রোজগার অত্যন্ত কম। অধিকাংশ পরিবারের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এসব হতদরিদ্র মানুষকে দীর্ঘদিন ধরে শুভসংঘ নামে সংগঠনটি সহযোগিতা দিয়ে আসছে। এর আগে এই এলাকার দরিদ্র মানুষ কম্বল পেয়েছে। শিক্ষার্থীরা গাছের চারা পেয়েছে। অসুস্থতায় অনেকে আর্থিক সহযোগিতা পেয়েছে। তাই এই এলাকার মানুষের জন্য বসুন্ধরা  শুভসংঘের  সদস্যরা আশীর্বাদ স্বরূপ