২৫ নভেম্বর, ২০২৬
ঝিনাইদহ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
মঙ্গলবার বিকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক দলের নেতাকর্মীরা শহরের পায়রা চত্বরে এক সমাবেশে মিলিত হন।
এ সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সম্পাদক আসিফ ইকবাল মাখন, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।