২৫ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ জেলায় সরকারি দপ্তরসমূহে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কাক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম।
মুন্সীঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হক, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মানোযার মোর্শেদ, জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকারি দপ্তরসমূহে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপন গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।
সভায় জেলা প্রশাসক জেলার সরকারি দপ্তরসমূহের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।