☰
✕

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

২৫ নভেম্বর, ২০২৬

 

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমান ও অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত হাসিদ মন্ডল চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত শহীদ মন্ডলের ছেলে। 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি রাতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তালতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় হাসিদ মণ্ডলকে আটক করে তার দেহ তল্লাশিকালে ৪০ পিচ বুপ্রেনরফাইন ইনজেকশন যাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ২০২০ সালের ১ মার্চ একজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 

মামলায় ৬ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।