২৬ নভেম্বর, ২০২৬
বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউপির চর ছয়গাও গ্রামের ইটভাটায় এ ঘটনা ঘটে।
আহত আবদুল খালেক মাঝি হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার ভাই যুবদল নেতা ছাত্তার মাঝি বলেন, আমাদের পৈতৃক জমি ইটভাটায় ইজারা দিয়েছি। একই এলাকার ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি ও আকতার মাঝি ভুয়া কাগজপত্র করে জমি তাদের দাবি করে দখল করতে যায়। তখন বড় ভাই খালেক মাঝি বাঁধা দিলে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে গেছে। গুরুতর জখম ভাইকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, জমি নিয়ে বিরোধে খালেক মাঝিকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসাসিদের গ্রেফতারে অভিযান চলছে।