২৬ নভেম্বর, ২০২৬
দেশের প্রথম ব্যাংক হিসেবে আমদানি ও রপ্তানি— উভয় ক্ষেত্রেই আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
লয়েডস ও এনিজিওর সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে ব্যাংকটি।
এনিজিওর ‘ট্রেস: অরিজিনাল’ সমাধান ব্যবহার করে এক ঘণ্টারও কম সময়ে সব কাগজপত্র ডিজিটালভাবে প্রস্তুত করে লয়েডসের কাছে পাঠানো হয়। কোনো কাগজের মূল কপি বা কুরিয়ার ছাড়াই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লেগেছে মাত্র ৪৮ ঘণ্টা।
বাংলাদেশের শীর্ষ পোশাক প্রস্তুতকারক ভিয়েলাটেক্স লিমিটেড যুক্তরাজ্যের একটি শীর্ষ পাইকারি প্রতিষ্ঠানে এসব চালান রপ্তানি করেছে। এতে প্রাইম ব্যাংক রেমিটিং ও লয়েডস কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করেছে।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেছেন, এক ঘণ্টার কম সময়ে দলিলাদি প্রস্তুত ও ৪৮ ঘণ্টায় পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রমাণ করে, আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন ব্যবসার জন্য প্রস্তুত।