২৬ নভেম্বর, ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্পের প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভা ২৪ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ৩ নম্বর ভবনের ৩৩২ নম্বর কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক বসবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের স্বাস্থ্য-৪ শাখার যুগ্মসচিব ড. মোঃ আবদুল লতিফ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সভায় প্রকল্প পরিচালককে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি স্টিয়ারিং কমিটির সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে অথবা উপযুক্ত প্রতিনিধি পাঠাতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, বৈঠকে অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা কমিশন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগের সুনামগঞ্জ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া অংশগ্রহণকারীদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা ও ওটিপি প্রদান, সম্মেলন কক্ষের প্রস্তুতি এবং ৩৫ জনের জন্য নাস্তার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।