২৬ নভেম্বর, ২০২৬
ঝিনাইদহে ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ স্লোগানে নারী নির্যাতনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘দুর্বার নেটওয়াকর্’ ও ‘নারীপক্ষ’।
নারী ও মানবাধিকার সংগঠন ‘উই’-এর পরিচালক শরিফা খাতুনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন টিআইবি’র সাবেক জেলা সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী তৃপ্তি বিশ্বাস, ময়না খাতুন প্রমুখ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ঘরে বা বাইরে নয়, বর্তমানে অনলাইনেও বেড়েছে। নারীও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।