☰
✕

পররাষ্ট্রসচিবের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৭ নভেম্বর, ২০২৬

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে তারা বাণিজ্য ও অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, সার এবং জ্বালানি খাতের সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

এদিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গেও সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত আহমেদ ফাহমি।