২৭ নভেম্বর, ২০২৬
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভাঙার ইঙ্গিত দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ইউনিটের কমান্ডার সৈয়দ মাজিদ মৌসাভি। তিনি বলেছেন, আকাশ এবং সমুদ্র থেকে হামলার জন্য যেন শত্রুরা প্রস্তুত থাকে।
শুক্রবার (২৭ নভেম্বর) এক্সে তিনি লিখেছেন, “ইরানিদের ইচ্ছাশক্তি ও সামরিক সক্ষমতার সামনে কোনো অবরোধ টিকতে পারবে না। শত্রুরা যেন আকাশ ও সমুদ্র থেকে হামলার জন্য প্রস্তুত থাকে।”
চলতি সপ্তাহে ইরান তাদের ভূগর্ভস্থ আপগ্রেড করা একটি মিসাইল প্রযুক্তি প্রদর্শন করেছে। এতে ছিল ডুয়েল মিসাইল ছোড়ার সক্ষমতার লঞ্চার। যা দিয়ে তরল দিয়ে পূর্ণ দুটি মিসাইল একসঙ্গে ছোড়া যায়।
গত ফেব্রুয়ারিতে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলার পর মার্কিনিদের সঙ্গে ইরানিদের একটি যুদ্ধবিরতি হয়। কিন্তু ওই সময়ই ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যা এখনো অব্যাহত আছে।
এ অবরোধের কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমন অবস্থায় ইরান বার্তা দিচ্ছে, তারা এ পরিস্থিতি চলতে দেবে না। হয় নতুন করে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে। নয়ত নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে।
তবে যুক্তরাষ্ট্র বলছে তারা নতুন করে আর কোনো হামলা না করে নৌ-অবরোধ চালিয়ে যাবে। কারণ হামলার চেয়ে অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
সূত্র: আলজাজিরা