২৭ নভেম্বর, ২০২৬
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ঘড়িকিনুন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হাদিপুর গ্রামের শেখ সালাউদ্দিনের ছেলে মো. শাওন শেখ (২৩), বর্তমানে চাঁদপুর এলাকায় বসবাস করেন এবং মাঝ সখিপুর গ্রামের মো. সেলিম গাজীর ছেলে মো. নয়ন হোসেন (২৫)।
পুলিশ জানায়, দেবহাটা থানার মামলা নম্বর ১০, তারিখ ২৭ নভেম্বর ২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার তাঁদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।