☰
✕

গভীর রাতে সচিবালয়ের পাশে দুই ককটেল বিস্ফোরণ

২৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর শাহবাগ থানার সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রাত পৌনে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী।

তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।