☰
✕

হাওরপারে মৌসুমি গরুর খামার, বদলাচ্ছে কৃষকের জীবন

২৮ নভেম্বর, ২০২৬

 

‘আগে জমিতে হাল চাষ ও সংসারের প্রয়োজনে দু-একটা গরু পালন করতাম। এখন গরুই আমাদের ব্যবসা,গরু পালন করে জিবীকা নির্বাহ করি, গরুই আমাদের ভবিষ্যৎ’—কথাগুলো মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার হাওর কাউয়া দিঘির পূর্ব পারের পশ্চিমভাগ গ্রামের ক্ষুদ্র  খামারি খায়রুলের । 

প্রায় এক যুগ আগে ১টি গরু নিয়ে যাত্রা শুরু করা তাঁর খামারে এখন ১০টি গরু। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পাঁচটি ষাঁড় বিক্রির প্রস্তুতির কথা জানান খায়রুল।

শুধু ,পশ্চিমভা গ্রাম নয় কাউয়া দিঘি হাওর পারের প্রায় সব গ্রামের  কৃষকের কাছে এখন গরু মোটাতাজাকরণ একটি সম্ভাবনাময় গ্রামীণ অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। একসময় মৌসুমি প্রস্তুতি হিসেবে কোরবানির পশু পালন করা হলেও বর্তমানে তা অনেকের কাছে লাভজনক উদ্যোক্তা কার্যক্রম। ছোট-বড় শত শত খামারকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক চক্র, বদলে যাচ্ছে গ্রামের জীবনযাত্রা।

রাজনগর উপজেলা  প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী,কাউয়া দিঘি  হাওরের সবুজ ঘাসকে কেন্দ্র  করে হাওর পারের  সব গ্রামেই কয়েক শত মৌসুমি খামার তৈরি করেন হাওর পারের কৃষক।

মৌসুমি খামারি কৃষক জুয়েল মিয়া বলেন,আমি আগে মুদির দোকানে ব্যবসা করতাম,এখন আমি গরু পালন করি আমাদের এলাকায় গরু পালন একটি লাভজনক ব্যবসা।গরুকে হাওরের প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা সবুজ ঘাস খাইয়ে বড় করা যায়, দানাদার খাবার খাবাতে হয়না এতে করে গরু বড় করতে বাড়তি খরচ লাগে না লাভ বেশি হয়।

কৃষক সামছুল মিয়া বলেন,হাওরে পৌষ মাসে ঘাস হয়ে যায় তাই প্রতি বছর  কোরবানির ঈদের জন্য পৌষ মাসে গরু ক্রয় করি। ঈদ পর্যন্ত গরু লালন পালন করে ৫০ হাজার টাকার গরু ১ লক্ষ টাকা বিক্রয় করতে পারি।

রাজনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাকিম বিল্লাহ বলেন, ‘স্থানীয় খামারিরা এখন প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে বেশি আগ্রহী হচ্ছেন। এতে নিরাপদ মাংস উৎপাদনের পাশাপাশি খামারিরাও লাভবান হচ্ছেন।

গরুর খামার ঘিরে এখন গ্রামে গড়ে উঠেছে বহুমুখী উপ-অর্থনীতি। গোখাদ্য বিক্রেতা, পশুচিকিৎসক, শ্রমিক, বাঁশ-দড়ি ব্যবসায়ী, পরিবহনশ্রমিক—অনেকে এই মৌসুমি অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছেন।

রাজনগর উপজেলার গোখাদ্য ব্যবসায়ী বিকাশ  বলেন, ‘কোরবানির সময় খাদ্যের চাহিদা কয়েক গুণ বাড়ে। তখন আমাদের ব্যবসাও জমে ওঠে।’