২৯ নভেম্বর, ২০২৬
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল অরোহী দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর (৩০) এবং পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের বাসিন্দা মাহতাব (২২)।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, বাউফ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটর সাইকেলের দুই অরোহীকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। সেখানের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য লেবুখালী মহাসড়ক থানা পুলিশ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেবুখালী মহাসড়ক থানা পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই জয়ন্ত দাস বলেন, লাশের ময়না তদন্ত শেষে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।