☰
✕

দেশজুড়ে বিক্ষোভ-মিছিলের প্রস্তুতি জামায়াতের

২৯ নভেম্বর, ২০২৬

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোমবার (৩০ নভেম্বর) দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে দলটি।

রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের পাশাপাশি আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।