ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণ

১১ নভেম্বর, ২০২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙ্গা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।এ ঘটনায় সোমবার ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বলেন, রবিবার রাতে ভাঙ্গা উপজেলা পরিষদের পাশের সড়কে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে