ছাত্র-জনতার ওপর গুলি, রাজশাহীর বাপ্পি ঢাকায় গ্রেপ্তার

১৩ নভেম্বর, ২০২৪

রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।