১৫ নভেম্বর, ২০২৪
খুলনায় পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বড়বাজার স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা করতে দেখা গেছে।
তবে গোডাউনে পাটজাত পণ্য থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। বাতাসে ছড়িয়ে পড়ছে দ্রুত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস কক্ষের স্টাফ অফিসার জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। বর্তমানে সেখানে আগুন নিয়ন্ত্রণে ৭ ইউনিট কাজ করছে।