১৫ নভেম্বর, ২০২৪
মাদারীপুর জেলার শিবচরে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতদল নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ল্যাপটপ লুট করে নিয়ে যায়। উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার হাজী মো. শাহজাহান মাদবরের বাড়ি বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে জানালার গ্রিল কেটে ৮/১০ জনের ডাকাতদল ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ঘরের আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪ টি মোবাইল সেট এবং ১টি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এরপর ওই বাড়ির আরেক ফ্যাটের ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করে ডাকাদলের সদস্যরা। এসময় ২টি মোবাইল সেট নিয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন টের পেলে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ডাকাতদল আমাদের বাসার দু'তলায় উঠে জানালার গ্রিল কেটে কাঁচ ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় ঘরে আমার মা, বোন ও তার ছোট দুই বাচ্চা ছিল। পরে সবাইকে এক রুমে নিয়ে মারধর করার চেষ্টা করে। বাচ্চাদের মেরে ফেলার হুমকি দেয়। এরপর ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে