কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিবির নেতার

১৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার নাঙ্গলকোটে বিদুৎস্পৃষ্টে হয়ে আব্দুল মোতালেব প্রকাশ সজিব (৩০) নামের এক ছাত্রশিবিরের সাবেক নেতার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাড়ির পাশে বিদুৎস্পৃষ্টে মারা যান তিনি।

সজিব পেরিয়া ইউপির মুন্সিকলনিয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বিদ্যুৎসংযোগ দিয়ে সেচের মাধ্যমে মাছ ধরছিলেন সজিব। এ সময় সাবধানতাবশত তারের সঙ্গে হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা সজিবকে উদ্ধার করে লাকসাম একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।