২২ নভেম্বর, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হচ্ছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) শাটল বাস সার্ভিসের জন্য নির্ধারিত বাসসমূহ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
পরীক্ষামূলকভাবে আগামী ৩ মাসের জন্য এই সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান চলতি মাসের শেষ সপ্তাহে এই শাটল বাস সার্ভিস উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। ৩টি নন এসি মিনিবাস সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চক্রাকারে ক্যাম্পাসের ৩টি রুটে চলাচল করবে।
সম্ভাব্য রুটগুলো হলো-
১. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্স এনেক্স ভবন-টিএসসি-কলাভবন-মলচত্বর-নীলক্ষেত মোড়
২. নীলক্ষেত মোড়-মলচত্বর-বিজনেস ফ্যাকাল্টি-লেকচার থিয়েটার ভবন-মধুর ক্যান্টিন-কেন্দ্রীয় লাইব্রেরি-চারুকলা-টিএসসি-পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট- কার্জন হল-কবি সুফিয়া কামাল হল
৩. কবি সুফিয়া কামাল হল-অমর একুশে হল-শহীদুল্লাহ হল-কার্জন হল-মোকাররম ভবন-সাইন্স এনেক্স ভবন-জগন্নাথ হল-এস.এম.হল-ফুলার রোড-মলচত্বর-নীলক্ষেত মোড়।