ময়মনসিংহে ৮০ বোতল ভারতীয় মদসহ আটক ৪

২২ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের ফুলপুরে ৮০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেট কারসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) সকালে চেক পোস্টে অভিযান পরিচালনার সময় তাদের আটক করা হয়।  

এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় ৮০ বোতল মদ জব্দ করা হয়। একই সাথে কারটিও জব্দ করা হয়।আটককৃতরা হলেন, মো. শাকিল মিয়া (২০), মো. মুছা মিয়া (২৫), বায়েজিদ ওরফে দয়াল (২২) ও মো. সুজন মিয়া (২৫)।  

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ৪ আসামির বিরুদ্ধে ফুলপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৬, তারিখ ২২ নভেম্বর) করা হয়েছে।

এরপর আজ বেলা আড়াইটার দিকে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।