কালিয়াকৈরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

০৩ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সেমিনার কক্ষে মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ, কালিয়াকৈর থানার ওসি অপারেশন যোবায়ের আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির বেলাল হোসাইন, গাজীপুর জেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজাহার, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকসহ বিভিন্ন কর্মকর্তারা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।