কৃষিবিজ্ঞানে অবদান: বিএসএ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি অধ্যাপক

০৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের কৃষিতত্ত্বে অবদানের জন্য বিএসএ অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ। নির্দিষ্ট সময়ব্যাপী বাংলাদেশের কৃষিতত্ত্ব গবেষণা ও শিক্ষার অগ্রগতিতে অবদানের জন্য ১৯৮৬ সাল থেকে বাংলাদেশ এগ্রোনমি সোসাইটি এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছেন। 

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ২৩তম জাতীয় এবং ২য় আন্তর্জাতিক কনফারেন্স বিএসএ এর প্রথমদিনের অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এ বছর ২০২৪ সালে ৫ জন গবেষককে উক্ত অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

এ বিষয়ে অধ্যাপক জাফর উল্লাহ বলেন ‘আমি অনেক আনন্দিত। আমার কাজের রিকগনিশনটা সত্যিই আমাকে অনেক গর্বিত করেছে। এজন্য বাংলাদেশ সোসাইটি অব এগ্রনোমির কাছে আমি কৃতজ্ঞ।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ ১৯৮৩ সালে থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি অধ্যাপক পদপ্রাপ্ত হন। দীর্ঘ শিক্ষকতা ও গবেষণা জীবনে তিনি ১৭টি রিসার্চ প্রজেক্ট, শতাধিক রিসার্চ আর্টিকেল, পাঁচটি বই সম্পাদনা করেন। এছাড়াও তিনি এক্সপেরিমেন্টাল বায়োসায়েন্স জার্নালের প্রধান সম্পাদনা করেন।