০৮ ডিসেম্বর, ২০২৪
রাষ্ট্র সংস্কার সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ে অনুকূল পরিবেশ হওয়ার পরে শিক্ষক সমিতির নির্বাচন চায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ।
শনিবার (০৭ ডিসেম্বর) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে ইবি জিয়া পরিষদের এক জরুরি সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনটির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নূরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ বিশেষ জরুরি সভা।
জিয়া পরিষদের সিদ্ধান্তগুলো হলো, ৫ আগস্ট থেকে পরিবর্তিত প্রেক্ষাপটে ইবি শিক্ষক সমিতির সব কার্যক্রম অবৈধ বলে গণ্য করা হলো এবং সংগত কারণে উক্ত তারিখ থেকে ইবি শিক্ষক সমিতির তহবিলের কোনো অর্থ ব্যয় করা যাবে না। এরপরও অর্থ ব্যয় করলে তা সংশ্লিষ্টদের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে। এছাড়া রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত ইবি শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের সব কার্যক্রম স্থগিত থাকবে।