রামুতে অস্ত্রসহ গুলি উদ্ধার

১০ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারের রামু উপজেলার বড়বিল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ গুলি উদ্ধার করেছে র্যাব। র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়ার বড়বিল এলাকায় মঙ্গলবার ভোরে অভিযান চালায় র‍্যাব। এসময় ৪টি দেশীয় তৈরি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে।