১০ ডিসেম্বর, ২০২৪
টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ পুপার সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। এ সময় পুলিশের অন্যন্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।