ঝিনাইদহে ট্রলির চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

২০ ডিসেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে গাড়ির ধাক্কায় এক নারীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধু ও ফিরোজ হোসেন (২২)। নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ একই গ্রামের হাসেম আলীর ছেলে। 

জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন তারা। এসময় পথে মল্লিক নগর এলাকায় একটি গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। সেসময় গুরুতর আহত অবস্থায় ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে গাড়িতে সে মারা যায়।

এব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মারা গিয়েছিল। এ তথ্য নিশ্চিত করে বারো বাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান, এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।