২৬ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মুসা মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মুসা মিয়া জেলার নাচোল উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহির এলাকার এরফান পেট্রোল পাম্পের সামনে।
সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ জেলা হাসপাতাল মর্গে রয়েছে এবং ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।