২৭ ডিসেম্বর, ২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তৃতীয় মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বোয়ালী ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে এ কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন - ইউনিয়নের কৃষক দলের সভাপতি আলাল উদ্দিন সরকার।
তখন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম।
এ সময় আরও উপস্থিত ছিলেন - গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল হান্নান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আজিজুল হক। অনুষ্ঠানে কৃষক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।