২৭ ডিসেম্বর, ২০২৪
গোপালগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভেজাল সার-কীটনাশক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রইচ মোল্যা ও নুর আলম নামে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এএইচএম রাকিবুল হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে উপস্থিত ছিলেন।