২৭ ডিসেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে পেট্রোলচালিত মেশিন দিয়ে চা গাছের পাতা ও পুরাতন ডাল কাটতে গিয়ে ইলিয়াজ আলী (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ২২ নম্বর সেনিয়া ইউনিয়নের দেবীর ডাঙ্গা এলাকার এক চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফুটকিবাড়ী ইউনিয়নের জোরদারপাড়া গ্রামের রমজান আলির ছেলে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, পঞ্চগড় জেলার আটোয়ারী ফুটকি বাড়ি ইউনিয়নের জোরদারপাড়া গ্রামের দুই শ্রমিক ইলিয়াজ আলী ও নাজমুল কাজ করছিলেন। এসময় পেট্রোলচালিত মেশিনের ব্লেড ভেঙে গিয়ে তার পেটে এসে লাগে এতে ঘটনাস্থলেই ইলিয়াস আলী মারা যান।
চা বাগানের মালিক ফারুক হোসেন বলেন, তারা দীর্ঘদিন ধরে আমার চা বাগানে কাজ করছিল। আজকে চা বাগানের পুরাতন পাতাগুলো কাটতে গিয়ে মেশিনের ব্লেড ভেঙে গিয়ে তার পেটের মাঝখান এসে লাগলে।
প্রত্যক্ষদর্শী আলহাজ আশরাফুল ইসলাম বলেন, শুনেছি তারা ছোটবেলা থেকে মেশিন দিয়ে চা বাগানের পাতা কাটতো। এখানেও দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছে। হঠাৎ করে ব্লেড ভেঙে যাওয়ার কারণে ভাঙা ব্লেডের টুকরা তার পেটে আসে লাগলে ছেলেটি মাটিতে লুটে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে।