৩০ ডিসেম্বর, ২০২৪
চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কর্তৃক চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার ও বাল্কহেড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন অবৈধভাব বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামীদের সদর নৌ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।