খুলনা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহাগ গ্রেফতার

৩০ ডিসেম্বর, ২০২৪

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগ‌ গ্রেফতার হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রা‌তে তা‌কে মহানগরীর তা‌রেরপুকুর এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে ডি‌বি পু‌লিশ।

মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারি মাহাবুব আলম সোহাগ‌ তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। 

তিনি আরও জানান, গ্রেফতার মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলা রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।