গাইবান্ধায় দুই যুবদল নেতা বহিষ্কার

৩০ ডিসেম্বর, ২০২৪

জমি ও গোডাউন দখলের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মমিন ও যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা সুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী। এর আগে রবিবার রাতে সভাপতি রাগীব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূট্টোর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নিদের্শনা প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।