০২ জানুয়ারী, ২০২৫
নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, র্যালি, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
বরিশালে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহাসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, মহানগরের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমএ জলিল, মহানগরের যুগ্ম-আহ্বায়ক রুস্তম আলী খান, আখতার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম খোকন, মহানগরের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান চৌধুরী কামাল, পার্টির নেতা নজরুল ইসলাম, আব্দুল আলিম মাস্টার, জাতীয় যুব সংহতি বরিশাল জেলা আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, মহানগর যুব সংহতি আহ্বায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, শ্রমিক পার্টি মহানগরের সভাপতি আব্দুস সোবাহান, শ্রমিক নেতা জাহাঙ্গীর ফকির, কৃষক পার্টির জেলা আহ্বায়ক মোসলেম ফরাজী ও সদস্য সচিব গাজী আব্দুর রহমান, ছাত্রনেতা বাহাদুর হোসেন প্রমুখ।