০২ জানুয়ারী, ২০২৫
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী আমির হোসেন নিহত হয়েছে। বুধবার (১জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন (৩০) গাজীপুরের কোনাবাড়ী থানার মেঘলাল এলাকায় কামাল শেখের ছেলে। তিনি একটি কারখানায় কাজ করতেন।
মৌচাক ফারি পুলিশের এসআই সাইদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনায় কাভার্ড টি জব্দ করা হয়েছে।