দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

০৩ জানুয়ারী, ২০২৫

দিনাজপুরের দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক হাবিবুর রহমান ও মোটরসাইকেল চালক রাতুল মিয়া নিহত হয়েছেন। এসময় দুর্ঘটনায় আহত হয়েছেন ইমরান নামে আরেকজন। বৃহস্পতিবার দিবাগত রাতে বিরামপুরে ও সন্ধ্যায় নবাবগঞ্জে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাবিবুর রহমান (৪৫) বিরামপুর উপজেলার খাঁনপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে এবং  রাতুল মিয়া(২২) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মির্জাপুর মোড়ে ট্রাক চাপায় হাবিবুর রহমান নামে এক অটোরিকশা চালক নিহত হয়। 
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে বিরামপুর শহরের মির্জাপুর মোড়ে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি ট্রাক আসছিল। এসময় হাবিবুর রহমানের অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুর রহমান নিহত হন। আহত হন যাত্রী ইমরান।
অপরদিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে বিরামপুর রোডের রতœাদিঘী এলাকায় সন্ধ্যায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় আহত মোটরসাইকেল চালক রাতুল মিয়াকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে মারা যান। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক পৃথক দুইটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা চালক নিহতের ঘটনায় সড়ক আইনে থানায় মামলা হয়েছে।