০৬ জানুয়ারী, ২০২৫
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থেকে নূর মোহাম্মদ (৮১) নামে এক বৃদ্ধ হারিয়ে গেছেন।
গত ৫ জানুয়ারি (রবিবার) বেলা ১২টায় তিনি নিখোঁজ হন।
নূর মোহাম্মদ এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার দিগলদি গ্রামে।
নূর মোহাম্মদ এর ছেলে আবুল কালাম জানান, আমার বাবা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার খাজা ইউনুস আলী পীরসাহেব এর বাড়ি থেকে হারিয়ে যান। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোন হৃদয়বান ব্যক্তি আমার বাবার খোঁজ পেলে দয়া করে আমাকে জানাবেন।
যোগাযোগ নাম্বার ০১৭৮১০৪১৭২০ (ছেলে আবুল কালাম)।