কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

০৮ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারে সরকারি কর্মকর্তা কর্মচারী আবাসন প্রকল্প এলাকা থেকে নিখোঁজ শিশু আল মুহাম্মদ হক আহাদের (৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আহাদ জেলা ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আনোয়ারুল হকের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকালে প্রকল্প এলাকার মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় আহাদ। অনেক খুঁজাখুঁজি করে দিবাগত রাত ১টার দিকে পাশ্ববর্তী স্কুলের পাশে তার নিথর দেহ পাওয়া যায়। উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।