যশোরে মহাসড়ক সংস্কারসহ ৪ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

০৯ জানুয়ারী, ২০২৫

যশোর প্রতিনিধি:

যশোরে মহাসড়ক সংস্কারসহ ৪ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

৯ জানুয়ারি ২০২৫ সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন কসবা এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে  কর্মসূচি পালন করে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খানের নেতৃত্বে ঘন্টাব্যাপী বিক্ষোভে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভে ৪ দফা দাবি সম্মিলিত পোস্টার হাতে নিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় বক্তরা বলেন, রাস্তা সংস্কারে অনিয়মের সাথে জড়িত ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সড়ক ও জনপথ বিভাগের আসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ ও কমিশন ভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে দাবি আদায় না হলে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাওসহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহবায়ক জেসিনা মোর্শেদ প্রাপ্তি, মুখ্য সংগঠক আল মামুন লিখনসহ অন্যান্যরা।