১২ জানুয়ারী, ২০২৫
টেকনাফে বিজিবি‘র অভিযানে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি‘র ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, সীমান্তের ডাবল জোড়া এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে আসার গোপন খবরে দমদমিয়া বিওপির সদস্যরা ১২ জানুয়ারি রবিবার ভোরে অভিযান চালায়।
এসময় কর্কশিট দিয়ে তৈরি ভেলার সাহায্যে দুইজন ব্যক্তি মাদক নিয়ে নাফ নদ দিয়ে পার হয়ে প্রবেশের সময় বিজিবির নৌ টহলদলের উপস্থিতি ঢের পেয়ে ভেলাটি ফেলে পালিয়ে যায়।পরে ভেলা হতে দুইটি মাদক ভর্তি বস্তা উদ্ধার করে।
উদ্ধারকৃত চটের বস্তার ভেতর হতে ২৫টি ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেট থেকে দুই লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।