আইনের আওতায় আসছে আরও ২০ এমপি

১১ নভেম্বর, ২০২০

দুর্নীতি অনুসন্ধানে থাকা আরও ২০ এমপিকে আইনের আওতায় আনছে ‍দুর্নীতি দমন কমিশন। এবিষয়ে দুর্নীতি দমন কমিশনার মো. মোজাম্মেল হক খান সাংবাদিকদের এ কথা জানান। 

কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে বুধবার (১১ নভেম্বর) অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কমিশনার বলেন, আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির উর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে সেভাবেই আমরা কাজ করি। 

পাপুল ও সেলিনাসহ সাবেক ও বর্তমান ২২ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। যত তাড়াতাড়ি সম্ভব’ তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান মো. মোজাম্মল হক খান।

জানা গেছে, তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, খাস জমি দখল, ঘুষ গ্রহণ, কমিশন নেওয়া ও চাঁদাবাজিসহ নানা অনিয়ম ‍ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এদের মধ্যে ১১ জন বর্তমান এবং ১০ জন সাবেক সংসদ সদস্য।