কুমিল্লায় ছাত্র আন্দোলনে হামলায় ব্যবহার করা পিস্তল-গুলিসহ আটক ২

১৪ জানুয়ারী, ২০২৫

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ছাত্র আন্দোলনে হামলায় ব্যবহার করা দুটি বিদেশি পিস্তল গুলি ম্যাগজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার কর হয়৷ সোমবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে আটক করে সেনাবাহিনীর একটি দল। 

আটক করা হয় কুমিল্লা নগরীর ৬ নং ওয়ার্ডের জাকির ও লিটনকে। সূত্র জানায়, দুইজনই আওয়ামী লীগের রাজনৈতিক সাথে জড়িত। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো জুলাই-আগস্টে কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়। 

সোমবার সকালে কুমিল্লা নগরীর স্টেশন রোডে বিআর‌টি ‌ট্রেনিং‌ ডি‌পো অ‌ফি‌সে সেনাবা‌হিনীর অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৩ বীরের ক্যাপ্টেন সাদমান।

তিনি জানান, রবিবার দিবাগত রাতব্যাপী নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাকিরকে আটক করা হয়। তার দেয়া তথ্যে লিটন নামে আরেকজনকে আটক করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের দুটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজি, চাপাতি ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছিলো ।আটক দুইজনের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।