বেনাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

১৫ জানুয়ারী, ২০২৫

ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বেনাপোল বিজিবি'র হেড কোয়ার্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা বিজিবি'র সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী।

বুধবার সকাল ১১টার দিকে ভারতের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুদ্দিন সিদ্দিকীসহ উভয় দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রবেশের পর বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ প্রতিনিধি দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে দলটিকে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সীমান্তে উদ্ভূত বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সীমান্ত উত্তেজনা নিরসনে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় বলে জানিয়েছেন বিজিবি'র অতিরিক্ত পরিচালক মেজর ফারজিন