অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

১৮ জানুয়ারী, ২০২৫

রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ, মো. নোমান মিয়া ও সালামুন নেছা।

আরো উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সেক্রেটারিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।