যশোরে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

১৯ জানুয়ারী, ২০২৫

যশোর প্রতিনিধি: যশোরে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

১৮ জানুয়ারি শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেফ্রোলজিস্ট বিশেষজ্ঞ ডাঃ ওবায়দুল কাদির উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ এ এইচ এম আবু হাসান লাল্টু ও  ডাঃ এ এস এম মেজবাউর রহমান।

এছাড়া বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা জিয়াউর রহমানের স্মৃতিচারণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বলেন, "জিয়াউর রহমানের আদর্শ আমাদের সুখী, সমৃদ্ধ এবং টেকসই বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করে।"

"আমরা একটি সুরক্ষিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যেখানে প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।"