রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন, ডিএমপির ১৬১৭ মামলা

১৯ জানুয়ারী, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬১৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রবিবার (১৯ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের অভিযানে চালিয়ে এসব মামলা করা হয়। এ ছাড়াও ৪৮টি গাড়ি ডাম্পিং ও ২৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।