সস্ত্রীক করোনায় আক্রান্ত হুইপ স্বপন

১৩ নভেম্বর, ২০২০

কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তাঁর স্ত্রী মেহবুবা আলম।

জান গেছে, এখনো স্বপনের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর স্ত্রী মেহবুবা আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন গণমাধ্যমকে জানিয়েছেন, 'আজই (শুক্রবার) কোভিড টেস্টের রিপোর্ট হাতে পেলাম। তবে গতকালই (বৃহস্পিতিবার) আমাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে আমি করোনা পজিটিভ। এখনো আমার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি।’