শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করলো অস্ট্রেলিয়া বিএনপি

২০ জানুয়ারী, ২০২৫

স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযুদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে বিএনপি অস্ট্রেলিয়া।   

রবিবার (১৯ জানুয়ারি) জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে বিএনপির অষ্ট্রেলিয়ার সাবেক সহ-সভাপতি রুহুল আহম্মদ সওদাগরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এ এন এম মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির সাবেক সাধারন সম্পাদক  লিয়াকত আলী স্বপন, উপদেষ্টা জনাব ডা. আব্দুল ওয়াহাব। 

আরও উপস্থিত ছিলেন বিএনপির সাধারন সম্পাদক মো. আবুল হাছান। সহ-সভাপতি মো. কামরুজ্জামান মোল্লা যুগ্ম সম্পাদক খাইরুল কবির পিন্টু, মো. কুদ্দুসুর রহমান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা। ছাত্রবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক অসিত ঘোমেজ , মো. বাচ্চু মিয়া, বাবুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করেন এবং তার জন‍্য দোয়া করেন। সবশেষে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করেন।